সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
বিস্তারিত আসছে….