সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

হেলিকপ্টারে ঢাকায় আনা হলো রিজেন্ট সাহেদকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : অবশেষে গ্রেপ্তার করা হয়েছে করোনার পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট দেওয়া রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে। সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে সাহেদকে ঢাকায় আনা হয়।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামে সাহেদকে বহনকারী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টারটি।

এর আগে ভোর সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে র‌্যাব সদস্যদের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্রও পাওয়া যায়।

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়।

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। সাহেদের খোঁজে সোমবার মৌলভীবাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD