বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১২ জুলাই খুলছে যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে ৩ মাসের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে।

দেশটির ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবাল এক বার্তায় এ তথ্য জানিয়েছে, রোববার (১২ জুলাই) থেকে বাংলাদেশি নাগরিকরা যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আবেদনসহ আনুষঙ্গিক কাজ করতে পারবেন। তবে আগে থেকে আবেদন করে ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে। আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্রে নিরাপদ শারীরিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান, তাপমাত্রা ইত্যাদি বিধি মেনে চলতে হবে।

এদিন থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করছে। যারা এর আগে নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি, তারা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন।

করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ করা হয়।

এদিকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম শুরু হলেও আপাতত ইউরোপের ভিসা বন্ধই থাকছে বাংলাদেশিদের জন্য। ১ জুলাই থেকে নিরাপদ হিসেবে বিবেচিত ১৪টি দেশের নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণে উন্মুক্ত করা হয়েছে। ওই তালিকায় বাংলাদেশের নাম নেই।

আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিটের ট্রান্সিশন সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাজ্যবাসী ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD