মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

১৭ বারের মতো আটক ফিলিস্তিনি গভর্নর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

 

ইসরায়েলের দখলদার সেনাবাহিনী ফিলিস্তিনের আল কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে। তবে তাকে কী কারণে আটক করা হয়েছে তা জানায়নি ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করছে, ইসরায়েল এ ব্যাপারে তাদের ব্যাখ্যা দেবে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, আদনান গেইত আল কুদস শহরের গভর্নর হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নিয়েছেন। তার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সেনারা তাকে ১৭ বার আটক করেছে।

খবরে বলা হয়েছে, আদনান গেইতকে কেন আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ইসরায়েলি বাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদনান গেইতকে মাস্ক পরা অবস্থায় পুলিশি এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

ইসরায়েল অধিকৃত আল কুদস শহরে ফিলিস্তিন কর্তৃপক্ষের তৎপরতা দেখাশুনা করেন মেয়র আদনান গেইত।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD