বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনায় রেকর্ডসংখ্যক মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ডসংখ্যক মানুষ মারা গেছেন। শনিবার একদিনে দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মার্চের ২ তারিখ থেকে সৌদি আরবে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনে দেশটিতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেনি। খবর আরব নিউজের।

এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৫৮ জনে। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ১২৮ জন।

সৌদি আরবে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্তের তালিকায় রিয়াদে ৩৬০, দাম্মামে ৩১৫, হুফফে ২১৭ এবং কাতিফের ২১৪ জনের নাম রয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৪২ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৪৩ হাজার ২৫৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD