বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭০৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
1

স্টাফ রিপোর্টার : দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২৭০৯ জন।

শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। নতুন শনাক্ত হয়েছে দু’লাখ ৩৮ হাজারের বেশি রোগী। একদিনে আরও ৬ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে বিশ্বজুড়ে মোট মৃত্যু ৬ লাখ ছুঁইছুঁই।

শুক্রবার ৮ শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজারে। রেকর্ড ৭০ হাজার নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত পৌনে ৩৮ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১১শ’র বেশি মানুষ। এ পর্যন্ত ৭৮ হাজার প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। আক্রান্ত সাড়ে ২০ লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সোয়া ৩ লাখ।

এদিন রেকর্ড পৌনে ৭শ’ মৃত্যু হয়েছে ভারতে; মোট প্রাণহানি ২৬ হাজার ছাড়িয়েছে। প্রথমবার একদিনে ৩৫ হাজার সংক্রমণ শনাক্তে, আক্রান্ত সাড়ে ১০ লাখ মানুষ। সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত দক্ষিণ আফ্রিকায়। দিনে গড়ে ২শ’র বেশি মৃত্যু দেখেছে কলম্বিয়া, রাশিয়া, পেরু, ইরান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD