বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

২৪ ঘন্টায় ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২৭৩৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ১৯০৪ জন।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১ কোটি ১২ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৭৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩০ হাজার ১১০ জনের।

বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৮ হাজার ৬৭৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৭৩ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু উভয়- বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ২৬৫ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে তৃতীয় স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সাত নম্বরে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৪১২ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ২৮৩ জনের।

মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। ইতালিতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৫৪ জনের।

যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো মৃত্যু বিবেচনায় উঠে এসেছে পাঁচ নম্বরে, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান আটে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৩০ হাজার ৩৬৬ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপের আরও দুই দেশ- ফ্রান্স ও স্পেন।

মৃত্যু বিবেচনায় ষষ্ঠ স্থানে থাকা ফ্রান্স আক্রান্ত বিবেচনায় আছে ১৫তম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪ হাজার ২২২ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৯৬ জনের। আর মৃত্যুর দিক দিয়ে সপ্তম ও আক্রান্তের দিক দিয়ে নবম স্থানে থাকা স্পেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫৪৫ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৮৫ জনের।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD