বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

অবকাশের বেঞ্চ বাতিল, ১৯ জুলাই ভার্চ্যুয়ালি চলবে ৩৬ বেঞ্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণে চলমান বিধি-নিষেধ শিথিলের মধ্যে এবার আগামী সোমবার (১৯ জুলাই) হাইকোর্টে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালানা করতে ৩৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতির এই আদেশ শুক্রবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে চলমান বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বৃহস্পতিবারও প্রধান বিচারপতির আদেশে ৩৬টি বেঞ্চ ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করে।

এছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে হাইকোর্টে বিচার কাজ পরিচালনার জন্য ৪টি ভার্চ্যুয়াল বেঞ্চ গত ১২ জুলাই গঠন করেছিলেন প্রধান বিচারপতি।

শুক্রবারের আদেশে বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, ‘বিগত ১২ জুলাই গঠন করা অবকাশকালীন বেঞ্চসমূহ বাতিল পূর্বক শারীরিক উপস্থিতি ব্যতিরেকে শুধু ১৯ জুলাই সোমবার ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।’

উল্লেখ্য, বিধি নিষেধের মধ্যে ১৪ জুলাই বুধবার পর্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি ৩টি একক বেঞ্চ এবং আপিল বিভাগে বিচার কার্যক্রম চলমান ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD