শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

অভিনয় নয়, রাহার পেশা ঠিক করে ফেলেছেন মা আলিয়া!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

রাজ কাপরের বংশধর। অভিনয় যার রক্তে! কিন্তু বড় হয়ে অভিনয়ে যাবে না রাহা কাপুর। বংশ পরম্পরা ফলো না করে কোন পেশায় যাবে মেয়ে তা ঠিক করে ফেলেছেন আলিয়া ভাট। ৮ মাসের মেয়ের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন তিনি।

বলিউডের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আলিয়া নিজে। মা সোনি রাজদান অভিনেত্রী, বাবা মহেশ ভাট নামী পরিচালক। তাই কেরিয়ারের শুরুর দিন থেকে ‘নেপো-কিড’ কটাক্ষ শুনেই এগোতে হয়েছে তাঁকে। স্টারকিড হওয়ার জ্বালা হাড়ে হাড়ে জানেন অভিনেত্রী। তাই কি মেয়েকে এই পেশা থেকে দূরে রাখতে চান?

এই মুহূর্তে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচারে ব্যস্ত আলিয়া ভাট। এই ছবিতে তার কো-স্টার রণবীর সিং। এই ছবির মাধ্যমে ৭ বছর পর পরিচালকের আসনে করণের কামব্যাক। আপতত জোরসোড়ে চলছে ছবির প্রচারণা।

এক প্রচারণায় নিজের স্কুলজীবনের কথা বলেন আলিয়া। অভিনেত্রী বলেন, ‘স্কুলের সময়টা সেরা ছিল। আমি খুব বদমাইশ ছাত্রী ছিলাম। আমি পড়াশোনায় খুব বাজে ছিলাম না। অঙ্কে খুব একটা খারাপ ছিলাম না। অঙ্ক দারুণ, কিন্তু আমি উপলব্ধি করেছিলাম অঙ্কে কেন ফোকাস করব, আমার কেরিয়ারে এটা কাজে লাগবে না। তবে আমার কাছে সুযোগ থাকলেও আমি কিন্তু অঙ্ক বিষয়টাকে ছেড়ে দেইনি’।

তবে বিজ্ঞানের প্রসঙ্গ উঠতেই আলিয়া বলেন, ‘আমার বিজ্ঞান পছন্দ ছিল না। বায়ো (বায়োলজি) আমার ভালো লাগত, কেমিস্ট্রি আমার মধ্য়ে রয়েছে। কিন্তু ফিজিক্স আমার মাথায় ঢুকত না’।

একবার পদার্থবিদ্যায় মাত্র ৮ নম্বর পেয়েছিলেন আলিয়া। স্মৃতি হাতড়ে জানালেন ‘খুব সম্ভবত ৮০-র মধ্যে ৮ পেয়েছিলাম, খুব বাজে’।

আলিয়া বলেন ‘কিন্তু আমার মেয়ে বড় হয়ে বিজ্ঞানী হবে। ওকে দেখলেই আমি বলি, তুই বিজ্ঞানীই হবি’।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD