শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অভিনয় মিথ্যাচার নয়, আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হয়: মেয়র জাহাঙ্গীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, ন্যায়নীতি ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। কোনো অভিনয় মিথ্যাচার নয়, আদর্শের জায়গায় অবিচল থেকে রাজনীতি করতে হবে; বিচ্যুত হলে চলবে না।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তায় ভাওয়াল কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবুর সভাপতিত্বে ও আহ্বায়ক সদস্য রাজীবুল হাসান রাজিবের পরিচালনায় কর্মসূচিতে ছিল দোয়া ও মিলাদ মাহফিল, গণভোজ, আলোচনাসভা ও শোক র্যালি।

দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ন্যায়নীতি ও ১৯৭১ সাল থেকে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের জন্য দোয়া চেয়ে মেয়র বলেন, গাজীপুর সিটিকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে নগরবাসী নিজেরাই ৩১ হাজার বাড়ি, শত শত একর জমি দিয়ে ৪০ লাখ নগরবাসীর উপকার করেছে। মনে রাখবেন এই শহর আমার আপনার সবার ও ভবিষ্যতে প্রজন্মের। যারা সহযোগিতা করেছে, তাদের স্যালুট জানাই; যারা ভুল বোঝেন তারা যেন বুঝতে পারেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান টিপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোকসেদ আলম, গাজীপুর, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মোহাম্মদ আয়নাল, মহানগর আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারা সরকার আনু, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ, সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, যুবলীগ নেতা বেলায়েত হোসেন মোল্লা, শামীম খান, সোহরাব হোসেন মাসুদ প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD