মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

অল্পের জন্য রক্ষা পেলো লঞ্চের ২০০ জন যাত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

মাদারীপুর প্রতিনিধি : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যাওয়া লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে সবাইকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে এমভি শ্রেষ্ঠ-২ নামের লঞ্চটি।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি লঞ্চঘাটের বিআইডব্লিউটিএর পরিদর্শক মো. আক্তার হোসেন জানান, সন্ধ্যায় ৬টা ৫৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে এমভি শ্রেষ্ঠ-২ নামের লঞ্চটি মাদারীপুরের কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে আসে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চায়না চ্যানেলের কাছে আসলে নদীতে চলমান ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। পরে ফেটে যাওয়া তলা দিয়ে হু হু করে লঞ্চের ভেতর পানি ঢুকতে শুরু করে। উপায় না পেয়ে মাস্টার লঞ্চটিকে পাশের চরের কাছাকাছি নিয়ে যায়। পরে সেখানে নোঙর করে রাখা হয় লঞ্চটি। এ সময় যাত্রীরা চিৎকার চেচামেচি শুরু করে। খবর পেয়ে কাঁঠালবাড়ি থেকে একাধিক স্পিডবোট, ট্রলার ও লঞ্চ গিয়ে দুর্ঘটনাকবলিত লঞ্চের সব যাত্রীকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। পরে আস্তে আস্তে লঞ্চটি অর্ধেকেরও বেশি পদ্মা নদীতে ডুবে থাকে। লঞ্চটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD