মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো এবং এ-সংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নেওয়ার জেরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৬ জন শিক্ষক ও শিক্ষাবিদ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে পশ্চিম এশিয়া স্টাডিজ অ্যাসোসিয়েশন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত এসব ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী, এ সময় শিক্ষাবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, সাময়িক বরখাস্ত, প্রবেশে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক তদন্তসহ মোট ১৯৬টি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

পার্সটুডে ইরনার বরাতে জানিয়েছে, পশ্চিম এশিয়া স্টাডিজ অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, নথিভুক্ত ১৯৬টি ঘটনার মধ্যে ৭৬টি চাকরিচ্যুতির ঘটনা।

এ ছাড়া ৫৯টি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে অথবা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আরও ৩৫টি ঘটনায় প্রশাসনিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো কিংবা এ-সংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে এসব পদক্ষেপের মুখে পড়েছেন শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা।

প্রতিবেদন অনুযায়ী, শাস্তিমূলক পদক্ষেপের শিকার ব্যক্তিদের কেউ ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন, কেউ ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় প্রকাশিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন। আবার কেউ ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন।

নথিভুক্ত ঘটনার ৫৪ শতাংশ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংঘটিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। তবে এসব কর্মকাণ্ড শ্রেণিকক্ষের বাইরে অনুষ্ঠিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিম এশিয়া স্টাডিজ অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও কানাডার শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংগঠনটির প্রতিবেদনটি ফিলিস্তিন ইস্যুতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়া এবং শিক্ষক-শিক্ষাবিদদের মতপ্রকাশের অধিকার নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ তৈরি করেছে।

তবে প্রতিবেদনটিতে নথিভুক্ত ঘটনাগুলোর ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং ঘটনাভিত্তিক বিস্তারিত তথ্য আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD