শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আওয়ামী লীগের কর্মসূচি আসছে ১৫ ফেব্রুয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সকল শাখায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি গ্রহণ করার জন্য আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি।

ওবায়দুল কাদেরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের সমাবেশ, জনসংযোগের কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ স্ব-স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD