বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আজ ছুটির মধ্যেও বসছেন হাইকোর্টের ৩৬টি বেঞ্চ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা ও অবকাশকালীন ছুটি মিলিয়ে ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সুবিধার্থে এই ছুটির মধ্যেও আজ ১৯ জুলাই হাইকোর্ট বিভাগে ৩৬টি বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে ২৩টি দ্বৈত বেঞ্চ এবং ১৩টি একক বেঞ্চ বসছেন। বিচারকাজ পরিচালিত হচ্ছে পুরোপুরি ভার্চুয়ালি। এসব বেঞ্চের এখতিয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বাতিল করে ৩৬টি বেঞ্চ রাখা হয়েছে।

এ বিষয়ে গত শুক্রবার (১৬ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করা হয়। চলমান লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল করার প্রথম দিন গত ১৫ জুলাই হাইকোর্ট বিভাগে ৩৮টি বেঞ্চ বসেন, কিন্তু এরই মধ্যে ঈদুল আজহা ও অবকাশকালীন ছুটি চলে এসেছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে চলতি সপ্তাহে এসব আদালত চালু রাখার আবেদন করা হয়। এ অবস্থায় প্রধান বিচারপতি আদালত খোলা রাখার সিদ্ধান্ত জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD