মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

আজ সান্তাহার জংশন থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন লালমনি এক্সপ্রেসের যাত্রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের উপর ৩১মে রবিবার প্রথম যাত্রীবাহী ট্রেন লালমনি এক্সপ্রেস এর যাত্রা শুরু। সাধারণ ছুটি প্রত্যাহারের পরে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস এই দুই যাত্রীবাহী ট্রেনটি যথাক্রমে বেলা ১টা ৫৫মিনিট ও বিকেল ৫ টা ১০ মিনিট সময়ে সান্তাহার হয়ে ঢাকা পৌঁছাবে। তবে পর্যাযক্রমে ৩জুন থেকে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সান্তাহার রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মহামারী করোনা ভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিন ধরে সকল ট্রেন বন্ধ থাকার পর অবশেষে ৩১মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। রবিবার প্রথমে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস বেলা ১টা বেজে ৫৫ মিনিট সময়ে সান্তাহার এসে পৌছায় এবং ২টা বেজে ২মিনিট সময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় যাত্রী চাপ ছিল অন্যান্য সময়ের তুলনায় অনেক কম। রেলওয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সামাজিক দূরুত্ব নিশ্চিত করা হয়। তবে পর্যাযক্রমে ৩ জুন থেকে চিলাহাটি থেকে ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে খুলনা গামী রুপসা এক্সপ্রেস এই ট্রেনগুলোর চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

লাইট নিউজ/ রাহারা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD