বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আদালতে ইভ্যালির চেয়ারম্যান ও সিইও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) আদালতে হাজির করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার পর তাদের আদালতে নিয়ে আসা হয়। তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছে। বিকেল ৩ টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে তোলা হবে।

সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য জানান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে বিকেল ৫টা ২০ মিনিটে রাসলে ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আরিফ বাকের নামে এক গ্রাহক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন আরিফ বাকের। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তিনি পাননি। কাস্টমার কেয়ারে ফোন দিয়েও এর সমাধান পাননি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধির সঙ্গে কথা বললে তারা সঠিক কোনো জবাব দিতে পারেনি। এমনকি প্রতিষ্ঠানের প্রধান কর্তাব্যক্তির সঙ্গেও কেউ দেখা করতে দেয়নি। বারবার এ চেষ্টা করা হলেও ইভ্যালির পক্ষ থেকে খারাপ ব্যবহার করা হয় তার সাথে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD