বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

আরএমপির সম্প্রসারিত এলাকা রাসিকভুক্তের দাবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সম্প্রসারিত এলাকাকে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে সিটি কর্পোরেশন লাগোয়া দুটি পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের মানুষ; যারা রাজশাহী মহানগর পুলিশের সম্প্রসারিত থানা এলাকার বাসিন্দা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে রাজশাহী নগরীর আশপাশে আরএমপির অধিক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে ১২টি থানা করা হয়েছে। ফলে সম্প্রসারিত এলাকার আইনশৃঙ্খলা সেবা মানুষের কাছাকাছি পৌঁছেছে। কিন্তু আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বাসিন্দা হতে পারিনি। উন্নত নাগরিক সেবা প্রাপ্তি ও উন্নয়নের স্বার্থে আরএমপির গোটা সম্প্রসারিত অধিক্ষেত্রকে কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি করছি।

বক্তারা বলেন, আমরা যেসব এলাকার বাসিন্দা সেখানে একদিকে উপজেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, অন্যদিকে মেট্রোপলিটন পুলিশ এলাকা, এছাড়াও বিচারিক আদালত মেট্রো হওয়ায় বর্তমানে আমরা দ্বৈত শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছি। আমরা এই দ্বৈত শাসন থেকে মুক্তি চাই। পবা উপজেলার নওহাটা ও কাটাখালী পৌরসভা দুটি রাজশাহী সিটি কর্পোরেশনের গা লেগে অবস্থিত। নগরীর একেবারেই কাছে হওয়ায় এ এলাকাগুলোতে অপরিকল্পিতভাবে নগরায়ন হচ্ছে। ফলে এখানকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশবান্ধব পরিকল্পিত নগরায়নের জন্য সম্প্রসারিত রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) এলাকাভুক্ত কাটাখালী থানার কাটাখালী পৌরসভা, শাহমখদুম, পবা ও এয়ারপোর্ট থানার নওহাটা পৌরসভা ও ইউনিয়ন, পারিলা, হরিয়ান, বেলপুকুর থানার বেলপুকুর ইউনিয়নের ও পুঠিয়া থানার বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকাকে রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা।

পবার পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল বারী ভুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- চারঘাটের ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী, কাটাখালী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মোল্লা, নওহাটা পৌরসভার বাসিন্দা আমিনুল ইসলাম, জেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক শাহাদত হোসেন পিন্টু, ঘাতক দালাল নির্মল কমিটির নেতা হাফেজা খাতুন হ্যাপি, কাটাখালী পৌরসভার বাসিন্দা আবু সামা, প্রভাষক মনিরুজ্জামান বাবু প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD