বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির বিচারকদের মামলা ‘গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ১৩০০ উন্নয়ন প্রকল্প’ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক’ ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে

আরও ৫০ লাখ মানুষ রেশন কার্ড পাবে: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে সবকিছু এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে। বিশেষ করে দিনমজুর, কৃষক-শ্রমিক মেহনতি মানুষ, ছোটোখাট ব্যবসায়ী-এমন কি যারা নিম্নবিত্ত তাদেরও কষ্ট হচ্ছে। এগুলো মাথায় রেখে ইতোমধ্যে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। যেখান থেকে সব শ্রেণি-পেশার মানুষ, সবাইকে আমরা সহযোগিতা করবো। যেটা ইতোমধ্যে শুরু করেছি।

তিনি বলেন, এমনকি যারা হাত পেতে খেতে পারবেন না, তাদের জন্য ১০টাকা কেজিতে চাল বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখন আমাদের ৫০ লাখ মানুষের জন্য রেশন করা আছে, যারা ১০ টাকায় চাল পান। আমরা আরও ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেব, তবে এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমরা তালিকা করার জন্য নির্দেশ দিয়েছি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাস ভবন গণভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্সের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। আজকের এই কনফারেন্সে ঢাকা বিভাগের ৮ জেলা যুক্ত রয়েছে।

জেলাগুলো হলো- ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।

সবাই খুব আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে ডাক্তার-নার্সসহ সবাই যার যার অবস্থান থেকে আন্তরিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজ করে যাচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে জাতির ক্রান্তিলগ্নে তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD