বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আরো ১৬০ বাংলাদেশি সিঙ্গাপুর থেকে ফিরলেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ফিরেছেন আরও ১৬০ জন বাংলাদেশি। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের দেশে ফিরিয়ে এনেছে।

ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে গত ২৫ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ২৬২ বাংলাদেশি ফেরেন।

করোনাভাইরাস মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় বিভিন্ন দেশে আটকা পড়েন বহু বাংলাদেশি।

তবে গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, থাইল্যান্ড, তুরস্ক, মালদ্বীপ, ভারত, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD