শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের

পবিত্র আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা করেছে ইহুদিরা। তবে এর আগেই তাদের আটকে দেয় ইসরায়েলি পুলিশ। সঙ্গে এ ঘটনায় জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২২ মে) ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুতের দিন এ কাজ করার চেষ্টা করে তারা।

আল-আকসা মসজিদকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে ডাকে। সেখানে তারা ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে চায়।

প্রায় দুই হাজার বছর আগে রোমানরা টেম্পল মাউন্ট ধ্বংস করে দেয়। এরপর থেকে বর্তমান আল-আকসায় কোনো পশু জবাই করা হয়নি। কিন্তু অনেক ইসরায়েলি এ চেষ্টা চালিয়েছে। কিন্তু তারা সফল হয়নি।

ইসলামের তিনটি পবিত্রতম স্থানের একটি হলো আল-আকসা মসজিদ। সেখানে ইহুদিদের প্রার্থনা সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে দখলদার ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির সাম্প্রতিক সময়ে এই নিয়ম ভাঙার চেষ্টা করছেন। তিনি প্রায় সময়ই আল-আকসা প্রাঙ্গনে গিয়ে প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে বিপুল সশস্ত্র পুলিশ সদস্য থাকে।

বেন গিভিরের এমন উস্কানিমূলক কাজে ক্ষিপ্ত হন মুসলিমরা। যা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

অবস্থা বেশ উত্তপ্ত হওয়ায় নেতানিয়াহুকে প্রকাশ্য ঘোষণা দিতে হয়েছে, আল-আকসায় ইহুদিদের প্রার্থনা এখনো নিষিদ্ধ আছে। যদিও বাস্তব চিত্র ভিন্ন। এখন আল-আকসা প্রাঙ্গনে প্রায়ই ইহুদিদের দেখা যায়। যারা প্রার্থনার চেষ্টা করেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD