বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আশুলিয়ায় ত্রাণের দাবিতে মানব বন্ধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

 

সাভার প্রতিনিধিঃঢাকা অদূরে সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাড়িয়ে ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে রিকশা শ্রমিকসহ কর্মহীন নারী-পুরুষরা।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ইউনিক এলাকায় এ মানব বন্ধন আয়োজন করা হয়।

এ সময় প্রায় ৩০০ কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লেখা যুক্ত ফেস্টুন নিয়ে রাস্তার দুপাশে দারিয়ে প্রতিবাদ করেন।

তারা জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া রিকশাচালকসহ সাধারণ খেটে খাওয়া মানুষদের না খেয়ে মরার অবস্থা হয়েছে। একদিকে কাজ নেই অন্যদিকে ঘরে খাবার না থাকায় করোনার চেয়ে ভয়াবহতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

মানবন্ধনে দাড়িয়ে থাকা রিকশা চালক স্বপন বলেন, আমার ঘরে যে খাবার ছিলো তা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ কাম সব বন্ধ। আমাদের কে খাওয়াবে। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে আমরা কোনও সাহায্য সহযোগিতা পাইনি।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার ও আশুলিয়ার সভাপতি খাইরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম মুঞ্জু, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি নবী আল কবিরসহ আরও অনেকই।

লাইট নিউজ/মোই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD