বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন গন্তব্য দুবাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় শহর আরব আমিরাতের দুবাইয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। প্রাথমিকভাবে ঢাকা থেকে দুবাইয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নতুন গন্তব্য বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সেবা দেয়ার লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে। খুব শীঘ্রই দুবাই ছাড়াও আবুধাবীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। পর্যটক ছাড়াও দুবাই, আবুধাবীসহ আরব আমিরাতের বিভিন্ন শহরে দশ লক্ষের অধিক প্রবাসী বাংলাদেশি রয়েছে।

বর্তমানে মধ্যপ্রচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী বছরের শুরুতে সার্কের অন্যতম গন্তব্য মালে ও কলম্বো রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD