বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ইউপির মাধ্যমে এনআইডি সেবা দেয়ার উদ্যোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এবার ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র ব্যবহারের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে এনআইডি সংক্রান্ত সেবা অনলাইনে দিচ্ছে বলে এ উদ্যোগের দিকে যাচ্ছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে নতুন ভোটার হওয়ার আবেদন, হারানো কার্ড উত্তোলন, সংশোধন, ভোটার এলাকা স্থানান্তরসহ সকল সেবা অনলাইনে দেওয়া হচ্ছে। কিন্তু গ্রামের পড়াশোনা না জানা মানুষ এ সেবার সুবিধা নিতে পারছে না। তাই তাদের সেবা পাওয়ার সুবিধার্থে এই উদ্যোগের কথা ভাবা হচ্ছে।

ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দেশের সকল ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রটির সুবিধা নিতে চায় সংস্থাটি। মন্ত্রণালয়ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

সেবাগ্রহীতাকে ইউপির সেবাকেন্দ্রটি ব্যবহার করতে একটি ফি নির্ধারণের চিন্তা-ভাবনাও চলছে। এক্ষেত্রে ১০ টাকা পরিশোধ করে সেবাটি নিতে হতে পারে।

ইসির এনআইডি অনু্বিভাগের পরিচালক মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে কথা হয়েছে। তিনি আগে ইসির সচিব হিসেবেও দায়িত্বপালন করেছেন। বিষয়টি নিয়ে তিনিও ইতিবাচক সাড়া দিয়েছেন।

ইউপির তথ্যসেবা কেন্দ্রটি ব্যবহার করতে পারলে সাধারণ মানুষের ব্যাপক সুবিধা হবে। কেননা, অনলাইনে সেবা চালু করায় অনেকেই এখন বিভিন্ন দোকানে গিয়ে কাজ সারছেন। এতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। আর সবার বাড়ির কাছে ইন্টারনেটের দোকান নেইও। কিন্তু ইউনিয়ন পরিষদ সবারই আছে। কাজেই এটি ব্যবহার করতে পারলে একটি ভালো উদ্যোগ হবে।

ইসির এনআইডি শাখা জানিয়েছে, গত ২৬ এপ্রিল অনলাইনে নিজের এনআইডি নিজেই ডাউনলোড করাসহ সকল সেবা উদ্বোধন করে সংস্থাটি। এক্ষেত্রে ১০৫ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে নিজ এনআইডি নম্বরও জানা যাচ্ছে। আবার ইন্টারনেট লিংকে (https://services.nidw.gov.bd) লগইনের মাধ্যমে নিজ এনআইডি নম্বর জানা ছাড়াও অনলাইন কপি পাচ্ছেন নাগরিকরা। এছাড়া নতুন ভোটার হওয়া, এনআইডি সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, হারানো কার্ড উত্তোলনসহ সকল ধরণের আবেদনের সেবাও পাওয়া যাচ্ছে।

অনলাইন সেবা উদ্বোধন হওয়ার পর অন্তত ২০ লাখ ৭৫ হাজার ১৪৯ জন ব্যক্তি অনলাইনে সেবা নিয়েছেন। এদের মধ্যে নিজের এনআইডি নিজেই ডাউনলোড করে নিয়েছেন ১৬ লাখ নাগরিক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD