সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী

ইরানি দূতদের আশ্রয় ও সশস্ত্র বাহিনীকে অস্ত্র ফেলে দিতে বললেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
ইরানি দূতদের আশ্রয় ও সশস্ত্র বাহিনীকে অস্ত্র ফেলে দিতে বললেন ট্রাম্প

বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের রাষ্ট্রদূতদের বর্তমান সরকারকে ত্যাগ করে রাজনৈতিক আশ্রয় চাইতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া তিনি ইরানের সশস্ত্র বাহিনীকে অস্ত্র ফেলে দিতে বলেছেন। ট্রাম্প বলেছেন, অস্ত্র ফেলে না দিলে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুধু মারাই যেতে থাকবে।

আজ বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টার একটু পর হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “আমি আবারও ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং পুলিশকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। নয়ত তারা শুধু মারাই যেতে থাকবে।”

“আমরা ইরানি দূতদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা রাজনৈতিক আশ্রয় চান এবং ইরানের ভবিষ্যত গড়ার জন্য আমাদের সহায়তা করুন।”

হোয়াইট হাউজে ট্রাম্প আরও বলেন, আগে তিনি ইরানকে শেষ করবেন। এরপর কিউবায় হামলা চালাবেন। তবে সঙ্গে সঙ্গে ট্রাম্প দাবি করেন, কিউবা তাদের সঙ্গে চুক্তি করতে চায়।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD