শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার জন্য ইসরাইলকে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইসরাইলের নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কানি বলেন, ইসরাইল যদি তার ‘আগ্রাসন ও দখলদারিত্ব’ অব্যাহত রাখে, তবে তাকে ‘অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে’ দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে।

কানি বলেন, তোমরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে। যে বছর তোমরা অপমানজনকভাবে এ ভূমি ছেড়ে পালিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের।

প্রতি বছর ২৫ মে লেবাননে ‘মুক্তি দিবস’ পালিত হয়। ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের স্মরণে দিনটি উদযাপন করা হয়। কানি সেই সময়ের কথা টেনে দখলদার ইসরাইলকে হুঁশিয়ারি শুনিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD