শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না! সৌদি আরব পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান

ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরানের ইউরেনিয়াম ‘শান্তিপূর্ণ উপায়ে’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনার কথা আবারও জানিয়েছেন একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে।

শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন। সেখানে তিনি ইরানের ইউরেনিয়াম প্রসঙ্গে বলেন, অনেকেই প্রশ্ন করছেন—কীভাবে যুক্তরাষ্ট্র ইরানের ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা ইউরেনিয়াম সংগ্রহ করবে। জবাবে তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যক বড় আকারের এক্সকেভেটর নিয়ে ইরানের সঙ্গে সমন্বয় করে তা সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, এই কাজে অত্যন্ত শক্তিশালী ও বিশাল আকৃতির যন্ত্রপাতি প্রয়োজন হবে, যা কল্পনারও বাইরে। তবে পুরো প্রক্রিয়াটি ইরানের অংশগ্রহণেই সম্পন্ন করা হবে এবং খুব শিগগিরই ওই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা প্রায় ৬০ শতাংশ। তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এ মাত্রা কমপক্ষে ৯০ শতাংশে উন্নীত করতে হয়।

এর আগে, গত ১৬ এপ্রিল ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান তাদের ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। কিন্তু সেই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে তেহরান জানায়, তাদের ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যাবে না।

শুক্রবারের বক্তব্যের মাধ্যমে ইস্যুটিতে নিজের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প।

সূত্র : এএফপি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD