সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ইরানের পালটা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরাইল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের ওপর সরাসরি বিমান হামলা চালানোর পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।

দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ এয়ারলাইনস এবং সংবাদমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট চেক করতে বলা হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আসামাত্রই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং সে ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়ে জানানো হবে। ইরানের সম্ভাব্য পাল্টা ড্রোন ও মিসাইল হামলা মোকাবিলায় আগাম সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD