সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

ইরানে মিথানল অ্যালকোহল পানে ৭২৮ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

 

ইরানে মিথানল অ্যালকোহল পান করে বিষক্রিয়ায় ৭২৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষাক্ত এ পানীয়টি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) হাত থেকে বাঁচাতে পারে, এমন বিশ্বাস থেকে তারা পান করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির সরকার। এতে বলা হয়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ২০ এপ্রিলের মধ্যে ইরানে বিষাক্ত মিথানল অ্যালকোহল পান করে ৭২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫২৫ জন এবং বাকি ২০২ জন হাসপাতালের বাইরে মারা গেছেন।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, গত বছর দেশটিতে অ্যালকোহল পানের কারণে ৬৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর তার ১০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর বলেন, শুধু মৃত্যু নয়, বিষাক্ত অ্যালকোহল পান করে সারা দেশে ৫ হাজার ১১ জন ক্ষতিগ্রস্তও হয়েছেন। এদের মধ্যে ৯০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। আরো অনেকের চোখে সমস্যা দেখা দিয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এখন পর্যন্ত ৫ হাজার ৮৭৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৯২ হাজারের বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে কোভিড-১৯ ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD