বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সন্তান মুখতার আলমের হাতের লেখায় সাজে কাবার গিলাফ ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন সাবেক মিত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সরাসরি বিরোধিতা করে ইরান ইস্যুতে সম্ভাব্য যুদ্ধের কড়া সমালোচনা করেছেন তার সাবেক ঘনিষ্ঠ সহযোগী মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রিন বলেন, এই সংঘাতের সবচেয়ে বড় চাপ পড়ছে যুক্তরাষ্ট্রের কৃষকদের ওপর। তার ভাষায়, ভবিষ্যতে বাবা-মায়েরা সন্তানদের বলবেন- এই যুদ্ধের কারণেই খামারগুলো ধ্বংস হয়েছিল। কারণ কৃষকেরা তখন সার কিনতে পারছিলেন না।

আর উৎপাদন খরচ এতটাই বেড়ে গিয়েছিল যে, তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল- জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তিনি এই মন্তব্য করেন ‘আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন’- এর এক জরিপ প্রকাশের পর। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ কৃষক প্রয়োজনীয় সার কিনতে হিমশিম খাচ্ছেন। এতে করে অনেকেই খরচ সামাল দিতে ফসল উৎপাদন কমানোর পরিকল্পনা করছেন।

একই পোস্টে তিনি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামেরও তীব্র সমালোচনা করেন। গ্রাহাম যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ায় গ্রিন অভিযোগ করেন, শান্তির কথা বলার বদলে তিনি আরো আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD