শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে। এ সুবিধার আওতায় দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন।

পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জর্ডানে থেকে কাজ চালিয়ে যাওয়া, কর্মস্থল পরিবর্তন এবং নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগও পাবেন।

বুধবার সন্ধ্যায় জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফেরত যাওয়া যাবে, শর্তসাপেক্ষে এ দেশে থেকে কাজও করা যাবে, কর্মস্থল পরিবর্তনও করা যাবে। কোন কোন ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। ভ্রমণ ভিসায় এ দেশে এসেছেন এমন কেউ ‘ওয়ার্ক পারমিট’ এর আবেদন করতে পারবেন।’

সাধারণ ক্ষমার আওতায় কী কী সুবিধা পাওয়া যাবে এবং এর শর্তাবলি কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের দালাল ও মধ্যস্বত্বভোগীদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস বলেছে, সাধারণ ক্ষমার আওতায় যেকোনো সুবিধা গ্রহণের ক্ষেত্রে সরাসরি দূতাবাসের সহায়তা নিতে হবে, যাতে প্রতারণার শিকার না হতে হয়।

প্রবাসী বাংলাদেশিদের জন্য এ ঘোষণা গুরুত্বপূর্ণ স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

জর্ডানে বর্তমানে প্রায় ৬৫,০০০ থেকে ৯০,০০০ প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে মনে করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি বড় অংশ নারী কর্মী, যারা দেশটির পোশাক শিল্প বা গার্মেন্টস খাতে কাজ করছেন।

গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বিওইএসএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, জর্ডানের পোশাক শিল্পেই প্রায় ৩০ হাজার বাংলাদেশি নারী কর্মরত আছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD