বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ই-অরেঞ্জর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিনের জন্য এসব অ্যাকাউন্টে লেনদেন স্থগিত রাখতে আজ রবিবার সব ব্যাংকে চিঠি দিয়েছে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। চিঠিতে ই-অরেঞ্জ ডট শপের ঠিকানা উল্লেখ করা হয়েছে গুলশানের ৫এ রোডের ১৩৬/১৩৭ নম্বর বাড়ি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের নামের পাশে অফিসের ঠিকানার পাশাপাশি ৩৮ গুলশান এভিনিউয়ের গ্লাস হাউজের ঠিকানা উল্লেখ রয়েছে।

এর আগে গত সপ্তাহে ই-অরেঞ্জ ডট শপ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিন ও ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ তথ্য চাওয়া হয়। তাদের লেনদেনে নানা অসামঞ্জস্য পাওয়ায় অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৩ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা করে ভ্যাট গোয়েন্দারা।

ই-অরেঞ্জ, ইভ্যালিসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহক থেকে টাকা নিয়েও দীর্ঘদিন ধরে পণ্য সরবরাহ করছে না। আবার টাকাও ফেরত দিচ্ছে না তারা। এসব ঘটনায় পুরো ই-কমার্স খাতে বিতর্কের মুখে পড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD