বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

ই-অরেঞ্জের ‘পৃষ্ঠপোষক’ সোহেল রানা ভারত-নেপাল সীমান্তে আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘পুলিশ পরিদর্শককে আটকের কথা আমিও শুনেছি। তবে, তাকে এখনো বাংলাদেশের পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামের এক বাংলাদেশিকে আটক করে বিএসএফ। এ সময় তার কাছ থেকে পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়। শনিবার কালিগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হতে পারে।’

সোহেল রানা গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ই-অরেঞ্জের গ্রাহকরা পণ‌্য সরবরাহ বা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করার পর থেকে সোহেল রানা আত্মগোপনে ছিলেন। পরে তিনি দেশ ছেড়ে পালান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD