বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ই-অরেঞ্জের সাবেক সিওও রাসেল রিমান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : গ্রাহকদের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৯ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালত এই আদেশ দেন।

এ মামলায় গেল ২৩ আগস্ট প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৮ আগস্ট সন্ধ্যায় আমান উল্যাহকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD