বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ই-ডেস্ক সিস্টেম চালু করলো বাংলাদেশ ব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় যুক্ত হলো নতুন মাইলফলক। আনুষ্ঠানিকভাবে ই-ডেস্ক সিস্টেম চালুর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রবেশ করলো অনলাইন নোটিং ব্যবস্থার নতুন যুগে।

এখন থেকে প্রচলিত কাগজ-ভিত্তিক নোটিংয়ের পরিবর্তে ধাপে ধাপে সব নিষ্পত্তিযোগ্য নোট অনলাইনে সম্পন্ন হবে।

শুরুতে শুধু প্রধান কার্যালয়ে সিস্টেমটি কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে সব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সিস্টেমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, মানবসম্পদ উন্নয়ন বিভাগ-১ (এইচআরডি-১) এবং আইসিটি ডিপার্টমেন্ট যৌথভাবে ই-ডেস্ক সিস্টেমটি তৈরি করেছে। উদ্বোধনী বক্তব্যে গভর্নর সিস্টেমটির কার্যকর বাস্তবায়নে বেশকিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্কের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD