মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ৮১ বছরের ইতিহাস: জাতিসংঘ অধিবেশনের আলোচিত যত মুহূর্ত একাদশে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তি শেষ আজ দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

ঈদুল আজহার ছুটি বাড়ছে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও আসন্ন ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদুল আজহার ছুটি বর্ধিত করা হবে না। পূর্ব নির্ধারিত তিন দিনই ছুটি থাকবে।

এছাড়া ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না, এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন ছুটি রয়েছে। করোনার কারণে ৬৬ দিনের টানা ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD