বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঈদে ট্রেনের টিকিট পাওয়া যাবে শুধু অনলাইনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কিছু রেল চলবে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পবিত্র ঈদুল আজহায়ও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

শনিবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী আরও বলেন, টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘গরু-ছাগল পরিবহনের জন্য যে অ্যানিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি।’

রেলমন্ত্রী জানান, করোনা রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই। এ ছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD