বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঈদ সামনে রেখে বাজারে কোটি টাকার বেশি জাল নোট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : ঈদুল আজহাকে সামনে রেখে কোটি টাকার বেশি জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকারী একটি চক্রকে শনাক্ত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চক্রটির অন্যতম সদস্য নাইমুর হাসান তৌফিককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২২ জুন) কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান এ তথ্য জানান।

র‌্যাব বলছে, এই চক্রটি কোটি টাকারও বেশি জাল নোট বাজারে ছড়িয়ে দিয়েছে। ঈদুল আজহা সামনে রেখে আরও জাল টাকা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। চক্রটি এক লাখ জাল টাকার বান্ডিল ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করত বলে জানা গেছে।

র‌্যাব সিও বলেন, মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ তৌফিককে গ্রেপ্তার করেছে। তৌফিক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

তৌফিকের কাছ থেকে ৫০ লাখ ২৮ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সরঞ্জামের মধ্যে একটি ল্যাপটপ, প্রিন্টার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তৌফিক বাড্ডা এলাকায় একটি অভিজাত বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করতেন। এই চক্রের সঙ্গে জড়িত আরও দু’জনের সন্ধান পেয়েছে র্যা ব। তাদের ধরতে অভিযান চলছে।

অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার তৌফিক একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য। প্রায় তিন বছর ধরে এই চক্রের সঙ্গে জড়িত থেকে জাল নোট তৈরি করে আসছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD