বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

উজি অস্ত্রের বিষয়ে যা বললেন মডেল পিয়াসা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। অভিযোগ আছে, দিনে ঘুমান আর রাতে রাণী হন নানা বিত্তবানের। সোশ্যাল মিডিয়ায় উজি অস্ত্রহাতে তার একটি ছবি ভাইরাল হয়েছে। সিআইডির তিনদিন রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পিয়াসা অত্যাধুনিক সেই অস্ত্রটির বিষয়ে মুখ খুলেছেন।

অস্ত্রটি নিজের নয় বলে দাবি করেছেন পিয়াসা। তিনি জানান, অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনিরের। তার অফিসে বসেই অস্ত্রহাতে ছবিটি তুলেছিলেন বলে জানিয়েছেন পিয়াসা। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিনদিনের রিমান্ড শেষে আজ (১৯ আগস্ট) ফারিয়া মাহাবুব পিয়াসাকে আদালতে প্রেরণ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তিনি তার জবানবন্দির একটি অংশে উল্লেখ করেন, অস্ত্রহাতে তার একটি ছবি ভাইরাল হয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির তার অফিসে প্রদর্শন করে। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অস্ত্রটি হাতে নিলে সেই ছবিই ভাইরাল হয়। তার ধারণা ছবিটি তার শ্বশুর ভাইরাল করেছেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD