সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

উদ্বোধনের আগেই আজানের ধ্বনি শোনা গেল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ থেকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে আলজেরিয়ায় নির্মিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন হতে বিলম্বিত হচ্ছে। তবে উদ্বোধন হওয়ার আগেই আযাম নামের এই মসজিদ থেকে প্রথমবারের মতো আজানের সুমধুর ধ্বনি শোনা গিয়েছে। খবর ইকনা‘র।

এই বছর পবিত্র রমজান মাসে মসজিদুল আযাম উদ্বোধন হওয়ার কথা ছিল। ২০১২ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। হারামাইন শারিফাইন অর্থাৎ মসজিদুল হারাম ও মসজিদে নববী এর পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ।

এই মসজিদে একসাথে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদে রয়েছে ১ লাখ ৮০ হাজার বর্গমিটার স্থানের উপর তিন তালা বিশিষ্ট গড়ি পার্কিংয়ের স্থান। সেখানে ৬ হাজার গাড়ি রাখা যাবে।

মসজিদের আওতাধীন ১৬ হাজার বর্গমিটার আয়তনের দুটি কনফারেন্স হল রয়েছে। যার মধ্যে একটি ১৫০০ আসন এবং অপরটি ৩০০ আসন বিশিষ্ট। এছাড়াও, ২ হাজার আসন ক্ষমতা সম্পন্ন এই লাইব্রেরি রয়েছে যার ২১ হাজার ৮০০ মিটার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD