বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কবে শুরু হচ্ছে রমজান, প্রথম রোজা কবে?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পবিত্র রমজান মাস শুরু হতে আর বেশি দেরি নেই। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ওই দিন সূর্যাস্তের পর শুরু হতে পারে রমজানের প্রথম রাত। আর প্রথম রোজা পালিত হতে পারে ৮ ফেব্রুয়ারি সোমবার।

তবে বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে বাংলাদেশে প্রথম রোজা হতে পারে ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার।

সৌদি আরবের মক্কার উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় শুরু হবে রমজানের প্রথম রাত ও তারাবির নামাজ।

ঈদুল ফিতর কবে?
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে হিসাবে ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে দেশভেদে রমজান শুরু ও ঈদ উদ্‌যাপনের তারিখে এক দিনের পার্থক্য হতে পারে।

বর্তমানে ১৪৪৮ হিজরি সালের জমাদিউস সানি মাস চলছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, পরবর্তী মাসগুলো পেরিয়ে মুসলিম উম্মাহর প্রতীক্ষিত পবিত্র রমজান মাসের আগমন ঘটবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD