বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ঋণের কিস্তি পরিশোধে ২ মাস সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : করোনা প্রাদুর্ভাবের কারণে ঋণের কিস্তি পরিশোধের জন্য নতুন করে সুযোগ দেয়া হয়েছে।

ঋণের কিস্তি পরিশোধে দুই মাস মেয়াদ বাড়ানোর সুযোগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক রোববার (২৭ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি জুন মাসের মধ্যে ঋণের কিস্তির যে পরিমাণ টাকা পরিশোধ করার কথা ছিল তার ২০ শতাংশ পরিশোধ করলেই নতুন সুযোগ দেয়া হবে। সে অনুযায়ী, ঋণের কিস্তি পরিশোধ করার সময় দেওয়া হবে ৩১ আগস্ট পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক বলছে, কোভিড-১৯ এর সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখা এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের গতি স্বাভাবিক রাখার মাধ্যমে কাঙ্ক্ষিত বিনিয়োগ ও কর্মসংস্থান সমুন্নত রাখার লক্ষ্যে এই নির্দেশনা দেয়া হয়েছে।

গত জানুয়ারিতে অশ্রেণিকৃত হিসেবে প্রদর্শিত চলমান, তলবী এবং মেয়াদী প্রকৃতির ঋণ বা বিনিয়োগ পরিশোধ বা সমন্বয়ের ক্ষেত্রে গত মার্চ পর্যন্ত প্রদেয় কিস্তি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চলতি মাসের ৩০ জুনের মধ্যে পরিশোধ বা সমন্বয় করা হলে উক্ত সময়ে ঋণ বা বিনিয়োগস শ্রেণিকরণ করা যাবে না বলে নির্দেশনা আগেই দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এই সুবিধার আওতায় চলতি জুন পর্যন্ত ঋণের মোট কিস্তির ন্যূনতম ২০ শতাংশ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আগামী ৩১ আগষ্টের মধ্যে পরিশোধ করা হলে ওই ঋণ বা বিনিয়োগ শ্রেণিকরণ করা যাবে না। তবে অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। এছাড়া আগের জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD