বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন রোগী।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগের দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগের একজন করে মোট ৮ জন। ভ্রমণটিকিট বুক করুন

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে খুলনা বিভাগে ৩৭৬, ঢাকা বিভাগে ৩৪৭, চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটিতে ২১২, বরিশাল বিভাগে ২০০, রাজশাহী বিভাগের ১৭৬, ঢাকা দক্ষিণে ১৭১, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ এবং সিলেটে ১৪ জন রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD