শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

এইচএসসির ফল প্রকাশ ডিসেম্বরেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ সময় পেছানো পর চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেজন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড।

রোববার গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম।

আমিরুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে। সে লক্ষ্যে আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছি।

গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, করোনা মহামারীর মধ্যে প্রাথমিক সমাপনী ও জেএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও নেয়া হবে না। তবে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী। আর এই ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

শিক্ষামন্ত্রীর দেয়া এই বক্তব্যের প্রসঙ্গ তুলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম বলেন, আশা করছি- শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী আমরা রেজাল্ট তৈরি করতে পারব।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় সেই বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে, যা এখনও চলমান। সেজন্য গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD