বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

একই পরিবারের ৬ জনের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

রাজশাহীর পবা উপজেলার আলোকছত্র গ্রামের সাইদার রহমান (৩০) হত্যা মামলায় একই পরিবারের ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মৎ ইসমত আরা রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দুলাল উদ্দিন, তার স্ত্রী মিনারা খাতুন, মো. মিঠু, মো. তোতা, রঞ্জু ও মো. বুলবুল। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রেন্টু এ তথ্য নিশ্চিত করেন।

আদালতের পিপি শফিকুল ইসলাম রেন্টু বাংলানিউজকে জানান, আসামি তোতা ও মিঠুকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর চার আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৫ সালের ১৯ জুলাই দুপুর ১২টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে হাসুয়া, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে সাইদারকে হত্যা করেন। এ ঘটনায় নিহত সাইদারের মা সুফিয়া খাতুন বাদী হয়ে পবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন একই বছর ১৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই মামলায় ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী একরামুল হক। দীর্ঘ ১৫ বছরের বিচার শেষে আদালত এ রায় দেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD