মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

‘এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক শান্তি সমাবেশ করেছি। আর শান্তি নয়, এবার প্রতিরোধ হবে।

রোববার (২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে সে বিষয়ে আপনাদের সতর্ক করতে আমি দাঁড়িয়েছি। মির্জা ফখরুলের ২৭ দফা থেকে ১০ দফা, এখন ১ দফা দাবি হয়েছে। ফখরুল বলছেন, শেখ হাসিনার পদত্যাগ। আর রাজশাহীতে সাবেক মেয়র প্রকাশ্যে বলেছিলেন আবার ১৫ আগস্ট ঘটাতে হবে।

তিনি বলেন, সরকারকে পতনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।

সেতুমন্ত্রী বলেন, ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনও আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরজমিন দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।

এ সময় শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD