শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে

এখনই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আজ।

প্রতি কিলোওয়াট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোওয়াটে ১ টাকা ৩ পয়সা করে বেড়েছে। শতাংশের হিসাবে ১৯.২২ শতাংশ বেড়েছে। আগামী মাস থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। দাম বাড়বে কি না, সেটাও নির্ভর করছে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে। সবকিছু যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিইআরসি তাদের মতো করে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা ঘোষণা দিয়েও দাম বাড়ায়নি। সবকিছু তারা যাচাই-বাছাই করেই করেছে।

নির্বাচনের আগে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে আমি বাড়ানোর কথা তো বলিনি একবারও। নির্বাচনের এক বছর আগে নাকি দুই বছর আগে সেটা বিষয় নয়, এখন সারা বিশ্বেই দাম সমন্বয় হচ্ছে। ৭ ডলারের গ্যাস ৩০ ডলারে কিনতে হয়।

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, বিদ্যুৎ উৎপাদন মোটামুটি এখন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতি ছিল তা ধীরে ধীরে পূরণ হয়ে যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD