বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশ ঐকমত্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে গেল ব্রাজিল ‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

এবারের ঈদযাত্রায় কোথাও ভোগান্তি নেই : সেতুমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

এবারের ঈদযাত্রায় কোথাও কোনো ভোগান্তি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ভোগান্তি নেই। সরকার তরুণ প্রজন্মের জন্য ঈদের আগেই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে। ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, সেতুমন্ত্রী বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD