বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এবার ঈদে চামড়ার দাম বাড়বে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বাড়ায় এবার কোরবানি ঈদে চামড়ার দাম বাড়বে বলে মনে করছেন চামড়া ব্যবসায়ী সমিতি। তারা আশা করছেন। কাঁচা চামড়ার গুণগত মান বজায় রাখা ও লবনের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ চামড়া ব্যবসায়ী সমিতির সভাপিত মো. আফতাব খান।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ভোক্তা অধিদপ্তর এর আয়োজন করে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মো. আফতাব খান বলেছেন, ‘১০ বছর আগে দেশে কোরবানির চামড়ার দাম চার গুন বেশি ছিলো। ২০১৫ সালের পর থেকে ‘আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে দেশেও অনেক কমেছে। তবে এবার আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বাড়ছে। তাই আমাদের দেশেও এবার ঈদে চামড়ার দাম বাড়বে। তিনি বলেন, ‌ কোরবানির ঈদে ৫০ লাখ গরু এবং খাসি ও ভেড়ার চামড়া ২০ লাখ পাওয়া যায়। ৮০ শতাংশ অদক্ষ মানুষ দিয়ে এই পশু জবাই করা হয়। এ জন্য চামড়াও নষ্ট হয়। স্বাভাবিক সময়ে ১৬ থেকে ১৮ ঘণ্টা চামড়া রাখা গেলেও অত্যন্ত গরমের কারণে ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে লবণ না দিলে নষ্ট হয়ে যায় এই চামড়া। তাই ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে লবণ লাগাতে হবে চামড়ায়।

ঠিকমতো চামড়ার দাম পাওয়া যায় না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক সময়ে ৩০০ টাকা বস্তা লবন ছিলো। তা থেকে বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকা এমনকি বর্তমানে ১১০০ টাকা বস্তা হয়ে গেছে। গতবারও ঈদের সময় লবনের দাম বাড়িয়ে দিয়েছিলো লবন ব্যবসায়ীরা। এবার যাতে না হয়। দেশে অনেক লবন আছে। দেড় লাখ টন আমদানি করারও অনুমোদন দিয়েছে সরকার। তাই লবনের দাম ঠিক থাকলে এবার চামড়ার দামও বাড়বে।

তিনি বলেন, গতবারও ৭০০ থেকে ১০৫০ টাকা পিস গরুর দামড়া কেনা হয়েছে। আশা করি এবার বেশি দাম পাওয়া যাবে। বাণিজ্যমন্ত্রী সভা করে দাম নিধঅরণ করে দিবেন। এই চামড়া গরিবের হক। আমরাও চাই গরিব এটা পাক। এক সময়ে ৩২০০ থেকে ৩৪০০ টাকা গরুর চামড়া বিক্রি হয়েছে। বিভিন্ন কারণে তা থেকে অনেক কমে গেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যানারী মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ায় এফবিসিসিআই থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে চাওয়া হয়নি। তা চাইতে চাইতে এমন পর্যায়ে চলে গেছি যে, পুরনো গান নতুন করে বাজার মতো অবস্থা। বকেয়া টাকার জন্য আমরা তাগাদা করেই যাচ্ছি।’

ভোক্তা অধিদপ্তরের ডিজিও বলেন, যেহেতু লবনের কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক বাজারেও বাড়ছে চামদার দাম। তাই বাড়বে দাম। ট্যারিফ কমিশন থেকে দাম নির্ধারণ করা হচ্ছে। তবে কতো দাম এটা আমাদের বলার না। অন্যান্য বছরের মতো এবারও সবার সঙ্গে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চামড়ার দাম নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD