রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন নিবন্ধন ছাড়া সড়কে চলতে পারবে না ই-রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

এবার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

আজ ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

গত সপ্তাহে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কিশোরী নিহত হওয়ার পর এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর ) ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫)। জয়ন্ত উপজেলার ফকির ভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

এ ঘটনায় জয়ন্তের বাবা মহাদেবসহ একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ আহত হয়েছেন।

তারা ধনতলা সীমান্ত এলাকার ৩৯৩ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে জয়ন্ত ঘটনাস্থলেই মারা যায়। বিএসএফের সদস্যরা তার লাশ নিয়ে যান।

জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও বাংঠু মোহাম্মদ আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে।’

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘এমন একটি ঘটনা ঘটেছে। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে ।’

এর আগে ১ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা দাস (১৬)। নিহত হওয়ার প্রায় ৪৫ ঘণ্টা পর ৩ সেপ্টেম্বর তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD