বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

এবার ঢাকায় শীর্ষে রাজারবাগ, দ্বিতীয় মোহাম্মদপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

কয়েক দিন আগে মোহাম্মদপুর ছিল ঢাকার মধ্যে করোনাভাইরাস সংক্রমণের শীর্ষে। এবার রাজারবাগ উঠে এল সেই অবস্থানে। গতকাল রাতে আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা তালিকায় দেখা যায়, রাজারবাগে সংক্রমিত হয়েছেন ৫০ জন। তারপরেই মোহাম্মদপুরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪৪ জনের শরীরে।

সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে ঢাকা শহরেই শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৯ জন। মৃতের হিসেবেও প্রায় আধাআধি, ১১০ জনের মধ্যে ৫৩ জনই ঢাকা শহরের। এরমধ্যে পুরান ঢাকাতেই ২৫ জন।

ঢাকা শহরে আক্রান্তের ক্ষেত্রে রাজারবাগ, মোহাম্মদপুরের পরেই আছে লালবাগ ও যাত্রাবাড়ী। এই দুই জায়গাতেই আক্রান্ত হয়েছেন ৩৫ জন করে। এছাড়া চকবাজারে ৩১, বংশালে ৩১, ওয়ারিতে ৩০, মিটফোর্ডে ২৮, ধানমণ্ডিতে ২৬, উত্তরায় ২৩, তেজগাঁওয়ে ২৩, মিরপুর-১৪-তে ২১, গেন্ডারিয়ায় ২১ জন আক্রান্ত হয়েছেন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে, ৪৬৯ জন। এরপর গাজীপুরে ২৬৯ জন, কিশোরগঞ্জে ১৪৬ জন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD